আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ৯:৫৩ অপরাহ্ণ




‘যার যা ইচ্ছা বলুক’

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা পরিনীতি চোপড়া বর্তমানে ব্যস্ত রয়েছেন ব্যাডমিন্টন তরকা সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে ব্যস্ত রয়েছেন। ব্যস্ততার ফাঁকে ছুটি কাটাতে গেলেন মালদ্বীপে। সেখানে গিয়ে গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছুটি উপভোগের নানা ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে যে, বেশিরভাগ সময়েই মালদ্বীপের সমুদ্রে গভীর নীল জলে গা ডুবিয়ে থাকছেন তিনি। একটি কালো সাঁতারের পোশাক ও একটি কালো সানগ্লাস পরে নিজের সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। নিজের একটি ছবিতে পরিনীতি ক্যাপশন দিয়েছেন ‘সমুদ্রের মাঝখানে একটি হ্যামক ইয়েস প্লিজ!’

অভিনেত্রী মালদ্বীপে ছুটি কাটানোর আরো বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। এক জায়গায় তিনি লিখেছেন, ‘আমাকে একটু সমুদ্র দিন এবং আমি তাতেই খুশি। মালদ্বীপ প্রায় আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে ও জলে ডুবে থেকেই যেন আমি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠছি।’

পরিনীতির এই ছবি নিয়ে অনেকেই আবার সমালোচনা করেছেন। পরিনীতি এই প্রসঙ্গে বলেন, ‘সমালোচনা এখন প্রতিদিনের স্বভাবের মতো হয়ে গেছে। যার যা ইচ্ছা বলুক। ঘোরাঘুরি আমার নেশা। আমি কীভাবে ঘুরবো সেটি আমার ব্যাপার।’

পরিনীতি চোপড়াকে শেষবার দেখা গেছে অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে জাবরিয়া জোড়ি ছবিতে। তার হাতে এখন সাইনা নেহওয়ালের বায়োপিক, সন্দীপ অর পিঙ্কি ফারার, নেটফ্লিক্সের দ্য গার্ল অন দ্য ট্রেন অ্যান্ড ভূজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়ার মতো বেশ কয়েকটি ছবি রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০