আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২০, ৯:৪৯ অপরাহ্ণ




গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

অনলাইন ডেস্ক :

সিদ্ধিরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার ইউনুছ মিয়ার ছেলে মহাসিন মিয়া (২৮) এবং একই এলাকার মৃত বাহার মিয়ার স্ত্রী ফাতেমা বেগম আলোনী (৪২)। মহাসিন ও ফাতেমা সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাতা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার এস.কে রোলিং মিলের সামনে থেকে মহাসিন ও ফাতেমাকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান দীর্ঘদিন তারা কুমিল্লা থেকে গাঁজা এনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তারই প্রেক্ষিতে শুক্রবার গাঁজার এই চালান নিয়ে নারায়ণগঞ্জে আসে। তাদেরকে আটকের পর আরও জড়িতদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক বলেন, ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০