আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ




তুমি সীসার বিষে নষ্ট করলে আমার পদ্মময়……জলবতী চোখ।। প্রতিশ্রুত পদাবলি ।। মোহাম্মদ শহীদুল্লাহ

 

বেশ গোছানো একটা পূর্ণিমার মোড়কে ঢাকা আমার পৃথিবী
তোমার মতোই অনিমেষ সুন্দর।

আবীরের মতো রঙটা একান্ত নিজের করে পেতে
ধার করেছি তোমার সূর্যোদয়।

অদ্ভুতুড়ে এক অন্ধকারের ভাঁড়ারে
জমে থাকা আবর্জনাগুলো সরিয়েছি
তোমাকে ভালো রাখতে শুধুই
অথচ তুমি জ্বালালে আমার ফুসফুস
তুমি বারুদে পোড়ালে আমার আকাশ।

https://epaper.dailybahadur.com/

তুমি সীসার বিষে নষ্ট করলে আমার পদ্মময়
টলমলে ঝিলের জলবতী চোখ।

আমি এখনো হাত পেতে রাখি
উদোম নদীর ওপর হৃষ্টপুষ্ট মেঘের প্রতি
আমি এখনো হাত পেতে রাখি।

সরস কবিতার মতো আমলকী বনে
আমি এখনো হাত পেতে রাখি।

সবুজ পাহাড়ের টানটান হাতছানীর দিকে
তুমি আমার নীলসায়রে পানসি হও।

জলাঞ্জলি দেবো অজৈব সুখ
আমার ধবল দুপুর পাগল করা বাঁশি হও।

মগ্নতাকে জাপটে ধরে শ্রোতা হবো
রক্তজমাট জবার মতো বিস্মিত হও
তারার মতো রিক্ত আকাশ ভরিয়ে দেবো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১