আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৮, ২০২১, ৮:১০ অপরাহ্ণ




তুমি স্রষ্টার প্রতিনিধি, তোমার পাশে আছেন বিধি|| এম. এ. ওয়াহেদের কবিতা গ্লোবাল ক্রাইসিস

আর কি প্রিয় হবে দেখা?
কপালে চিন্তার বলিরেখা;
কথা হবে কি আবার
প্রেম ভালোবাসার-
ঐ আনত চোখে চোখে,
অনন্তর প্রশ্ন জাগে মানসালোকে।

দেখো, বাইরে বহে বৈরী বাতাস
জানালা গুলো বন্ধ হয়ে যায়
ধপাস, ধপাস!
কার্নিশে হাটে হিম বায়ু
সরীসৃপেরা ভাঙে নীরবতা,
বাইরে যেওনা,
ওখানে আছে মৃত্যুফাঁদ পাতা।

গৃহবন্দি শত আর্তনাদ
কোথায় মেলিবে পাখা?
ট্রাম, বাস যতসব অন্তঃপূরে
রাজপথে ঘুরে করোনার চাকা!!
সন্ধি বা আপোষ-রফার সুযোগ
আছে কি কোথাও?
নাহে মানব, তুমি যুদ্ধ চালিয়ে যাও।

উত্তর, দক্ষিণ মেরু কিংবা হিমালয়,
সাগর, মহাকাশ, সব করেছো জয়।

তবে তোমার আর ভয় কিসে?
সবাই মিলে করোনাকে মারো পিসে।

মানব, তুমি দুর্নিবার –
পাত্র নও দমিবার,
তুমি স্রষ্টার প্রতিনিধি,
তোমার পাশে আছেন বিধি;
তুমি হাঁকো হায়দরি হাক
বাজাও যুদ্ধের দামামা ডাক।

কাদা ছুড়াছুড়ির সময়
এখনতো নয়,
এখন গ্লোবাল ক্রাইসিস –
আউট ব্রেক অব করোনিয়াসিস;
এখন সম্মিলিতভাবে সবাই বাঁচো,
কোথায় কার ভুল?
সে না হয় পরেই যাচো।

সাজানো পৃথিবীতে পাখা মেলার
অধিকার কি আমাদের নেই?
আগামীর শিশু এ প্রশ্ন রাখছে
তোমাদের কাছেই।

আমাদের দেখা হবেই হবে
বিজয়ীর বেশে,
বিজয়ের ঢংকা হাতে
উজ্জয়িনীর দেশে।।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১