আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২০, ২:৪২ অপরাহ্ণ




গৌরীপুরের চার তরুণ-তরুণী পাচ্ছেন আজ রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড

প্রধান প্রতিবেদক :
মানবকল্যাণ, বৃক্ষরোপন, বাল্যবিয়ে-মাদকমুক্ত সমাজ ও স্কাউটস্রে মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সাংগঠনিক দক্ষতার জন্য ময়মনসিংহের গৌরীপুরের চার তরুণ-তরুণী পাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ পদকপ্রাপ্তরা হলো তাসনিম নূর নিশাত প্রিয়পা, আজমাঈন নূর সাজিন, জান্নাতুল নাঈম জাফরিন ও ইফতেখার আহমেদ লিয়ন।
আজ সোমবার (২০ জানুয়ারি/২০২০) গাজীপুর মৌচাকে বাংলাদেশ স্কাউটস্রে নবম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। উদ্বোধন শেষে স্কাউটস্রে সর্বোচ্চ পদক রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড তুলে দিবেন।

জানা যায়, উপজেলায় ডৌহাখলা ইউনিয়নের চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপ সদস্য হিসাবে প্রিয়পা ও জাফরিন, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সদস্য সাজিন ও নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় স্কাউটস্ সদস্য হিসাবে লিয়ন এ পদক অর্জন করেছে।

প্রিয়পা ও সাজিন গৌরীপুর পৌর শহরের অ্যাডভোকেট নূর মোহাম্মদ ফকির ও সরকারপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আম্বিয়া আক্তার শাহীনের সন্তান। তাদের আরেক মেয়ে আঁচল ২০১৭সালে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্য হিসাবে পদক অর্জন করে। আঁচল ও প্রিয়পা গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫সালে জেএসসি ও ২০১৮সালে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। প্রিয়পা প্রশাসনিক অফিসার হতে চান। তবে আঁচলের ইচ্ছা বাহিনীতে। সাজিনও জেএসসিতে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলো। সে প্রকৌশলী হতে ইচ্ছুক।

অপরদিকে লিয়ন গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ ও গৃহিণী নিলোফার ইয়াছমিনের পুত্র। এ বিদ্যালয় থেকে জেএসসি জিপিএ-৫ পেয়েছিলো। এবার এসএসসি পরীক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বাঁশাটি গ্রামে। লিয়ন ইঞ্জিনিয়ার হতে চায়।
এ দিকে পৌর শহরের উত্তর বাজার মহল্লার জাফরিনের ইচ্ছা ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়া । সে পুর্বধলা হিরণন্নপট্টি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন হেলিম ও গৃহিনী আঞ্জুমান আরা’র কন্যা। ময়মনসিংহ সরকারি কলেজে এইচএসসির এবার পরীক্ষার্থী। সে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১