আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২১, ৩:১৪ অপরাহ্ণ




‘ছিটমহলের ছায়াছবি’ বিটিভিতে

এস বিনোদন ডেস্ক ঃ 
facebook sharing button

ছিটমহল বলতে বোঝায় ভৌগোলিক সীমানা থেকে বিচ্ছিন্ন কিছু ভূখণ্ড বা অন্য দেশের মধ্যে একটি দেশের বিচ্ছিন্ন অঞ্চল; যা রাজনৈতিক ভূগোল অনুসারে সত্য।

২০১৫ সালের ১ আগস্ট বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহলগুলো বিনিময় করে। এর ফলে দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ ও নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পায় ১৬২ ছিটমহলের বাসিন্দারা।

এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘ছিটমহলের ছায়াছবি’। এটি রচনা করেছেন কাজী রশিদুল হক পাশা এবং প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি মুন্সি, তানিম তানহা, বীথি সরকার, জীবন রায়, মনিরুজ্জামান, খলিলুর রহমান, রশিদুল পাশা, মুস্তাফিজুর রহমানসহ অনেকে।

নাটকে দেখা যাবে- বাংলাদেশের মধ্যে ভারতের একটি ছিটমহলের বাসিন্দা দুই বোন ছায়া ও ছবি। ছিটমহলটি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেলে দুই বোন বাবার সঙ্গে ভারতে চলে যায়। কিন্তু ছিটমহলে জন্ম থেকে বেড়ে ওঠা দুই বোনের মন টেকে না ভারতে। অবশেষে পূর্বের ছিটমহলে ফিরে আসে অনেক আশা নিয়ে, ভালোবাসার টানে। কিন্তু তাদের আশা কী পূরণ হবে? দুই বোন কি থাকতে পারবে তাদের জন্মস্থানে? এমনই গল্পে নির্মিত নাটকটি প্রচার হবে ১০ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০