আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২০, ৫:৪১ অপরাহ্ণ




জামিনে মুক্তি পেয়েই মসজিদের বিক্ষোভে চন্দ্রশেখর

বাহাদুর ডেস্ক :

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন দলিতদের সংগঠন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ।

গত বছরের ডিসেম্বরে জামে মসজিদের সামনে থেকে চন্দ্রশেখরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার রাতে জামিনে মুক্ত হয়েই সোজা জামে মসজিদে দিয়ে ফের বিক্ষোভে অংশ নেন চন্দ্রশেখর।

শুক্রবার জুমার পর জামে মসজিদের বিক্ষোভে যোগ দিয়ে নিজের সমর্থকদের পাশে দাঁড়িয়ে সংবিধানের প্রিয়াম্বল পড়ে শোনান চন্দ্রশেখর।

বিতর্কিত নাগরিকত্ব আইনকে কালো আইন বলে উল্লেখ করে চন্দ্রশেখর বলেন, ‘এই মুহূর্তে দেশকে একত্র করা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। তাই মুক্ত হয়েই ফের বিক্ষোভে অংশ নিয়েছি।

তিনি বলেন, মুসলিমবিদ্বেষী নাগরিত্ব সংশোধনী আইন বাতিলের বিক্ষোভে আমরা জানাতে চাই, শুধু মুসলিমরাই এ বিক্ষোভ করছেন না; সব ধর্মের মানুষ এ আইন বাতিলের দাবি জানাচ্ছে সেটাই দেখতে চাই।

তিনি যোগ করেন, যে কোনো ধর্মের মানুষ এ বিক্ষোভে যোগ দিতে পারেন। আমরা চাই বিপুল সংখ্যক ভারতীয় এতে অংশ নিয়ে দাবি পক্ষে শক্তি বাড়াক।

প্রসঙ্গত বৃহস্পতিবার চন্দ্রশেখর আজাদ আজাদকে জামিনে মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট। তবে দিল্লিতে নির্বাচন না-হওয়া পর্যন্ত আজাদ রাজধানীতে কোনো প্রতিবাদ-বিক্ষোভে যোগ দিতে পারবে না বলে নির্দেশ দেয় আদালত।

কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে মুক্তি পাওয়া মাত্রই জামা মসজিদে গিয়ে বিক্ষোভে অংশ নেন আজাদ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০