আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৮, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ




শর্ত মানতে মানতে ক্লান্ত যখন দাঁড়ালাম বিচ্ছেদের সীমানায় ।। লুৎফর রহমানের জনপদ

এক সময় মানুষের জীবনের দখল
বেহাত হলে শুরু হলো যুদ্ধ
রোদের মালিকানা সংক্রান্ত যুদ্ধ,
এবং বিকট শব্দে নেমে এলো আঁধার।
এই আঁধারে ক্যাকটাস বনের ভেতর
তোমার সাথে আমার প্রথম দেখা হলো
বিনিময় হলো হাসি
বিনিময় হলো উষ্ণতা,
অরণ্যের পথে আমরা হাঁটতে শুরু করলাম
তুমি বললে, রোদ-বৃষ্টি-ঝড়ে প্রকৃতির বদল হচ্ছে
আমি বললাম, আমাদের জীবন যেমন।
সময়ের স্রোতে, যুদ্ধের মাঠে
অনুভূত হলো জীবন সুন্দর
বনের আঁধারেও সুখ অনুভূত হলো
সুখকে মনে হলো অঝর বৃষ্টিধারা
যন্ত্রণাকে উত্তাল সমুদ্র-ঢেউ,
সব খুব স্পষ্ট হয়ে দেখা দিলো।
অন্ধকারে শ্বাপদের ভিড়ে হাঁটা
অতীব কষ্টের ও অনিরাপদ
তবু হাঁটতে হাঁটতে ঘাম ঝরালাম
দেখলাম ঘামের ফোঁটা জমে জমে পাহাড়
এবং কৃত্রিম পাহাড়টার গা বেয়ে
নীচে গড়াচ্ছে বিন্দু বিন্দু জল
আমাদের তৃষ্ণা মেটানোর উপকরণ।
তুমি আমার কাঁধে হাত রেখে
তর্জনী উঁচিয়ে বললে-
ঐ দেখো সূর্যের দিকে কবিতার মুখ
সুর স্বপ্ন বুনছে বলাকা-পাখায়।
অতঃপর
আমরা সিদ্ধান্ত নিয়ে
এগুতে থাকলাম জনপদের দিকে।
ওখানে আমাদের নতুন ঘর হলো
নিষিক্ত হলো আনন্দকোষ কোমল জঠরে
বহু জটিলতা অতিক্রম করে
অবশেষে ঝিলে ফুটলো পদ্মফুল।
আমাদের ওপর এবার
নতুন অনেক শর্ত আরোপিত হলো
শর্ত মানতে মানতে ক্লান্ত
যখন দাঁড়ালাম বিচ্ছেদের সীমানায়
তুমি সাহস দিয়ে বললে, ভয় নেই
জনপদে এখন আমাদের অনেক সাথি।
//আর/জিরো/ফোর//




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১