আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ




গৌরীপুরে ৬৯০জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩০জুন/২০২১) কৃষি অফিস মিলনায়তনে ৬৯০জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিকেআইবি’র সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, উপসহকারী কৃষি অফিসার সুখন রঞ্জন দাস, ফজলুর রহমান আকন্দ, সুমন চন্দ্র সরকার, কলতাপাড়া ব্লকের কৃষাণী নাছিমা আক্তার, কৃষক সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, ২৩০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে দুই কেজি হাইব্রিড বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪৬০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে পাঁচ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১