যাকে ভালোবাসবো
এক শতাব্দী অব্দি
মনে রাখবো,
নয়তো এক ক্ষনিকেই
ভূলে যাবো।
কোন এক মায়াকাননে
সাড়াশব্দ নেই কোথাও
জীবনের নিশ্চিহ্ন যে সময়
এর নাম হয়তো জীবন
বা এর নাম বেঁচে থাকার গৃহান্তরাল।
কোথায় আছো
কেমন আছো তুমি,
সমস্ত পৃথিবীটা আজ
অলসতা ভর করেছে
ভালোবাসায় ঘুন ধরছে।
যে চোখে দেখেছিলাম
অনুপম ভবিষ্যৎ
সেই চোখ কেন আজ
এত ম্রিয়মান নির্দয়।
এই তো আর কটা দিন
দেখতে দেখতে দিন চলে যাবে,
পেয়ে যাবো তাকে
যাকে চিনি
জন্ম জন্মান্তরের সুনিশ্চিত।।
“অনামিকা”❤
১০-০৬-২১