আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ




ফেসবুকে ঝড় তুলল ‘রিকশা গার্ল’

বাহাদুর ডেস্ক :

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘আয়নাবাজি’ দিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী দেখিয়েছিলেন যে, ভালো সিনেমা হলে প্রেক্ষাগৃহে দর্শকের অভাব থাকবে না।

‘আয়নাবাজি’র পর এবার রুপালি পর্দায় এই গুণী নির্মাতা নিয়ে আসছেন ‘রিকশা গার্ল’। যা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে।

সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সেই অপেক্ষায় চাতক পাখি হয়ে আছেন সিনেপ্রেমীরা।

আর সেই অপেক্ষাকে আরো তীব্রতর করেছে সিনেমাটির সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেইলার। ট্রেইলারটি আলোচনার ঝড় তুলেছে ফেসবুকে।

‘রিকশা গার্ল’ সিনেমাটির শুটিংয়ের সময়ও এ নিয়ে ফেসবুকে ব্যস্ত ছিলেন নেটিজেনরা।

গত ২ জুন ফেসবুকে সিনেমাটির ট্রেইলার অবমুক্তের পর আলোচনা তুঙ্গে উঠে। কয়েক ঘণ্টার মধ্যে চার হাজারের বেশি শেয়ার হয়েছে ট্রেইলারটি।

২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। এর বেশিরভাগ সময়জুড়েই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমানকে দেখা গেছে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।

কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে সিনেমার ঘটনা আবর্তিত।

নির্মাতা অমিতাভ রেজা বলেন, বাংলা সিনেমা ও সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দিতে সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে।

এতে নভেরা ছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০