আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ৬, ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরের সহনাটী হেল্পলাইনের অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোখলেছুর রহমান, স্টাফ রির্পোটার 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী হেল্পলাইনের উদ্যোগে রবিবার (৬ জুন/২০২১) পাছার উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহনাটী হেল্পলাইনের এডমিন আশিকুর রহমান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে একেবারেই বিমুখ প্রায়। এজাতীয় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা অলস সময়টা কাজে লাগাতে পেরেছে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান বাবুল, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাছার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাইদ, সহকারী শিক্ষক শহীদুল্লাহ হক, আনন্দ রক্তদান ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান হিল্লুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহনাটী হেল্পলাইনের প্রধান এডমিন এস এম আবুল খায়ের।
এ কুইজ প্রতিযোগিতায় ৩টি পর্বে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম পর্ব ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা’ বিষয়ে প্রথম স্থান অর্জন করে আফরিন জান্নাত সূচী। দ্বিতীয় হাসান শুভ এবং তৃতীয় হয় মুহাম্মদ কৌশিক। দ্বিতীয় পর্ব ‘খেলাধুলা’ বিষয়ে প্রথম স্থান অর্জন করে সার্জিনা হক , দ্বিতীয় নাহার এ লুৎফুন এবং তৃতীয় হয় মিন্নাতুল ইসলাম ইমন। তৃতীয় পর্ব ‘বাংলা ভাষা ও ব্যাকরণ’ বিষয়ে প্রথম স্থান অর্জন করে স্বপন হাসান, দ্বিতীয় মুর্শেদুজ্জামান তমাল এবং তৃতীয় হয় অপূর্ব হাসান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১