আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১১:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে আন্ত:নগর বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যূত

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যূত হয়েছে। বুধবার রাত ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে গৌরীপুর ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস যাত্রা শুরু করে গৌরীপুর আসছিলো। পথিমধ্যে ট্রেনটি ৯টা ৫০ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই ইঞ্জিনের একটি বগির পরের তিনটি বগি লাইনচ্যূত হয়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরীপুর স্টেশনের মাস্টার আব্দুর রশিদ বলেন ট্রেন লাইনচ্যূত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান বলেন ট্রেনের বগি লাইনচ্যূত হওয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১