আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে তিথি নিহতের ঘটনায় সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেনের মানববন্ধন ও শোক র‌্যালি

সেলিম আল রাজ:
মেধাবী স্কুলছাত্র তিথি হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি/২০২০) ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও শোক র‌্যালি করেছে সাদেক মেমোরিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুল।
শহরের নুরুল আমিন খান সড়কে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ও গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম, অভিভাবক আল আমিন, শিক্ষক লুৎফুন্নাহার লাকী, মোঃ সাইফুর রহমান রিফাত প্রমুখ।
এ দিকে শহরের যানজট নিরসনের জন্য দ্বিতীয় দিনেও যুব সমাজ মাঠে নামে। শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিরাপত্তা ও সুশৃঙ্খলা ফেরাতে মোঃ আরিফুল ইসলাম, তারেক রহমান শিমুল, মওদুদ খান শুভ্র, রাজি উল হক দুর্জয়, সাদমান খান, তীর্থ পাল, তাহমিদ মাহদি আরাফ, ইনানুর রহমান, দ্বীপ রায়, রিয়াদ হাসান রানা, তারেক সিদ্দিকী নাবিলা, মোজাম্মেল ক, শিহাব, আকাইদ হোসেন, আরিয়ান ইসলাম অরণ্য দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, গত সোমবার সকার ৭টা ২০মিনিটের দিকে শহরের পাটবাজার এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেধাবী ছাত্রী তিথি পাল ঘটনাস্থলে নিহত হন। আহত হয় তার বান্ধুবী রূপ চক্রবর্তী। দু’জনই ৫ম শ্রেণিতে জিপিএ-৫ পায়। ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিথি পাল প্রাথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষায় উপজেলায় মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছিলো। সংগীতেও প্রথম অর্জন করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০