আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২১, ৪:০৩ অপরাহ্ণ




গরু বিক্রির টাকা নিয়ে স্ত্রী উধাও, স্বামীর আত্মহত্যা

বাহাদুর ডেস্ক :

চুয়াডাঙ্গায় গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামী আত্মহত্যা করেছেন। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহার আলী ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে। পালিয়ে যাওয়া স্ত্রী রূপসী খাতুন পার্শ্ববর্তী আড়িয়া গ্রামের মোস্তাক আলীর মেয়ে। এ বিষয়ে নিহত জাহার আলীর স্বজনরা থানায় মামলার প্রক্রিয়া করছেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঘরে স্ত্রী সন্তান থাকতে কৃষক জাহার আলী পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন স্বামী পরিত্যাক্তা রূপসী খাতুনের সঙ্গে। পরে ২০১৬ সালে রূপসীর সঙ্গে বিয়ে করেন জাহার আলী। পরবর্তীতে দুই স্ত্রীর সংসারে ছোটখাটো গণ্ডগোল দেখা দেয়।

গত সোমবার গরু বিক্রির সাড়ে তিন লাখ টাকা দ্বিতীয় স্ত্রী রূপসী খাতুনের কাছে রেখে দেন জাহার আলী (৪৫)। ওই রাতেই গরু বিক্রির সব টাকা নিয়ে পালিয়ে যান রূপসী খাতুন। এতে ক্ষুব্ধ হন জাহার আলী। টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। শেষমেশ মঙ্গলবার বিকালে বিষপান করেন তিনি।

তাকে ওই দিনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টায় জাহার আলী মারা যান।

জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন বলেন, আমরা রূপসী খাতুনের বিরুদ্ধে থানায় মামলা করব। এ জন্য মামলার প্রস্তুতি নিচ্ছি।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১