আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৩, ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ণ




গৌরীপুরে বালুর ট্রাক চাপায় জিপিএ-৫প্রাপ্ত ছাত্রী নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৩ জানুয়ারি/২০২০) কোচিংয়ে যাওয়ার পথে বালু বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তিথি পাল (১৩)। সে মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনা’র কন্যা।
এ সময় গুরুত্বর আহত হয় তিথি পালের বান্ধুবী রূপা চক্রবর্তী। সে কালিখলা শ্রীশ্রী লোকনাথ ব্র‏‏‏‏হ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর কন্যা। তার বাড়ি নেত্রকোনার সুসংদুর্গাপুরে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ৭টার দিকে দু’বান্ধবী রাস্তার পাশ দিয়ে কোচিংয়ে যাওয়ার পথে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় পিছন দিকে থেকে বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিথি পাল। গুরুত্বর আহত রূপা চক্রবর্তীকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা চলছে।
দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালু বোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া (৩০) শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপাড়-ওপারে দিক-বেদিক ছুটছিলো। একপর্যায়ে রাস্তার পাশে নেমে গেলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী এ সময় ট্রাক চালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার মোঃ রবিনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। গৌরীপুর থানার এসআই মোঃ বাহারুল ইসলাম জানান, ট্রাকের চালক, হেলপারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১