আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২১, ৭:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবেবরাত পালিত

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ২৮৪টি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেরাত পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ বয়ান, আলোচনা, মিলাদ মাহফিল, ইবাদত, রোজা রাখা, খতমে কুরআন, তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম, কালিপুর দৈনিক বাজার মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হালিম, পূর্বদাপুনিয়ার খেলার মাঠ মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা মো. আতাহার আলী, উত্তর বাজার বায়তুন আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. শাসছুল হক, সতিশা খালপাড় বায়তুন আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান বিশেষ বয়ান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একাধিক মসজিদের মোনাজাতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

পবিত্র শবেবরাত আজ। মহিমান্বিত এ রাতে আল্লাহতায়ালা বান্দার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। মর্যাদাপূর্ণ এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা দয়াময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া-দরুদ ও জিকির-আজকারে মগ্ন থাকেন।

‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত অর্থাৎ ১৫ শাবানের এ রাতকে মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসাবে পালন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১