আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২১, ৪:০৫ অপরাহ্ণ




ধামরাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মে‌ডিক্যাল ক্যাম্প

ধামরাই উপজেলার রাজাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আয়োজক ছিলো ‌ বাংলাদেশের ১৯৯৭ এসএস‌সি ও ১৯৯৯ এইচএসসি’র শিক্ষার্থীরা। শুক্রবার ধামরাই উপজেলার রাজাপুর ইউ‌নিয়‌নে মু‌ক্তি‌যোদ্ধা আলীম খান মে‌ডিকেল সেন্টা‌রে সকাল ১০ টায় ওই কার্যক্রমের উদ্বোধন করেন মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল আলীম খান সে‌লিম। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ সেবা দেয়া হয়েছে। ডাক্তার না‌জিয়া শুভ্রা, ডাক্তার শায়লা শওকত, ডাক্তার রেজোয়ানার নেতৃত্বে ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ‌বি‌ভিন্ন সেক্ট‌রের ১২ জন ডাক্তার নেতৃত্ব দিয়েছেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এ‌সো‌সি‌য়ে‌টের সিইও এআর খান রানাসহ এলাকার বি‌শিষ্টজ‌নরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন উল্লেখিত ব্যাচভিত্তিক গ্রু‌পের এড‌মিন এবং মডা‌রেটর ও সাধারন সদস্যবৃন্দ । ক্যাম্প উ‌দ্ভোধনে প্রধান অতিথির বক্তব্যে মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল আলীম খান বলেন, মানুষের সেবায় সবসময় এসব শিক্ষার্থীরা কাজ করছেন। তাই এ গ্রু‌পের যে কোনো কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিবছর যেনো এ কার্যক্রম চালু থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন আব্দুল আলীম। শুধু রাজাপুর নয়, পুরো দে‌শে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। সবসময় এমন মহতী উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তি‌নি। ক্যাম্প প‌রিচালক না‌জিয়া শুভ্রা ব‌লেন, রো‌গি‌দের সেবা দি‌তে পে‌রে আমরা অনুপ্রাণিত। আমরা আশা কর‌ছি, পর্যায়ক্র‌মে সারাদে‌শে এ ধর‌নের কার্যক্রম ছ‌ড়ি‌য়ে দেয়া সম্ভব হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১