আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১, ২০২১, ১:৫১ অপরাহ্ণ




ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

বাহাদুর ডেস্ক :

কারাবন্দি লেখক মুশতাক আহমেদকে হত্যা ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার সকাল ১০টার দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল করেন তারা।

মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে কালো আইনের মাধ্যমে সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়।

কেউ যেন এ সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলতে না পারে, সে জন্যই এই অবৈধ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করে মানুষের মুখ বন্ধ রাখতে চায়। মানুষের মুখ আর বেশি দিন বন্ধ রাখা যাবে না। মানুষ শিগগিরই এসব অন্যায়-অত্যাচারের সমুচিত জবাব দেবে।

এ সময় তিনি মুশতাক আহমেদের হত্যার কথা উল্লেখ করে বলেন, এই ভোটচোর সরকার তাদের বিরোধী মতকে ঘায়েল করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে কালো আইন প্রণয়ন করেছে। যার শিকার মুশতাক আহমেদ। তাই এই কালো আইন বাতিল করতে হবে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে এ ছাত্রদল নেতা বলেন, হামলা-মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। ছাত্রদল বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে এ সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে ছাড়বে।

এ সময় তিনি আটক ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

শাখা ছাত্রদলের এ বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম সাগর, সেলিম রেজা, আব্দুল কাদের মার্জুক, রাকিবুল হাসান শুভ, ইকবাল হোসাইন, জুয়েল আহম্মেদ তালুকদার, ইব্রাহিম খলীল আপন, আমিন আল-রাজি, নাইমুল হাসান কৌশিক, আহমদ উল্লাহ, জহির উদ্দীন, রফিকুল ইসলাম, আবু রায়হান, মো. হাসান, দেওয়ান আলাউদ্দিন, রাজু আহমদ রাজনসহ প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০