আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ




দীপিকা পাডুকোনের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত

অনলাইন ডেস্ক :

দীপিকা পাডুকোনের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত। দীপিকার আপকামিং ফিল্ম ‘ছপাক’ র ট্রেলার দেখে তিনি যে রীতিমতো আবেগে ভেসে গেছেন তা খোলাখুলি জানালেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। আসলে একই পেশায় থেকে এক অভিনেত্রী আরেক অভিনেত্রীর পিঠ চাপড়ে দিচ্ছেন এটা সচরাচর দেখা যায় না। তবে সোজা কথা সোজাভাবে বলতে দ্বিধা করেন না কঙ্গনা। তাই ‘ছপাক’ ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের সত্যি ঘটনাকে নিজের অভিনয় দক্ষতায় ফুটিয়ে তোলার জন্য মুক্তির ঠিক কয়েকদিন আগে তিনি দীপিকা পাডুকোনকে ধন্যবাদ জানালেন।

ছপাকের ট্রেলার তাকে ব্যক্তিগতভাবে ছুঁয়ে গেছে বলে জানান কঙ্গনা। কেননা তার বোন রঙ্গোলি চন্দেলের উপরেও একবার অ্যাসিড আক্রমণের চেষ্টা হয়েছিল। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে কঙ্গনা বলেছেন, ‘নিজের গোটা পরিবারের তরফ থেকে দীপিকা পাড়ুকোন, মেঘনা গুলজার এবং ছপাকের পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই, কেননা তারা যেভাবে একজন অ্যাসিড আক্রান্তের গল্প সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তা অবিশ্বাস্য।’

ভিডিওতে কঙ্গনা বলেন, ‘আমি ছপাকের ট্রেলার দেখেছি। আর সেটা দেখার পর আমার নিজের বোন রঙ্গোলির সঙ্গে হওয়া ঘটনার কথা মনে পড়ে গেছে ওর উপরেও অ্যাসিড আক্রমণ হয়েছিল আমার সমস্ত স্মৃতি মনে পড়ে গেল।’

তিনি আরও বলেন, ‘নিজের এবং নিজের পরিবারের জন্যে যে সাহস রঙ্গোলি দেখিয়েছে তা আমাকে সবসময় কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দেয়। ওর হাসি আমাকে দুঃখ কষ্টের সঙ্গে মোকাবিলা করার জন্য অনুপ্রাণিত করে।’

এদিকে, মঙ্গলবারই দীপিকা পাডুকোন নয়া দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানকার পড়ুয়াদের ওপর হওয়া হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০