আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২১, ৮:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে কভিড-১৯ ভ্যাকসিন টিকা গ্রহণ করেছেন নায়িকা জ্যোতিকা জ্যোতি

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২৪ ফেব্রুয়ারি/২০২১) বাবা-মাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন টিকা গ্রহণ করেছেন নায়িকা জ্যোতিকা জ্যোতি। এ সময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম, ডাঃ একেএম মাহফুজুল হক ও স্বাস্থবিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বুধবার সকালে জ্যোতি’র বাবা নিতাই পাল ও মা পূর্ণিমা পালকে সঙ্গে নিয়ে এসে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণ শেষে ফেসবুকে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, (হুবহুব) প্রত্যন্ত অঞ্চলে ‘করোনা’ নিয়ে যতটা হাসাহাসি ছিলো এখন ভ্যাকসিন নিয়ে ততটাই ভীতি! আমার সাধ্যমত মানুষকে সচেতন করার অংশ হিসেবে আমি আমার গ্রামের বাড়ী, আমার এলাকা গৌরীপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ভ্যাকসিন নিলাম আমার পুরো পরিবারসহ। আপনারাও নিয়ে নিন, কোভিড প্রতিরোধ করুন, সুস্থ থাকুন।

টীকা নিতে এসে মুগ্ধ হলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার পুরো টীমের আন্তরিকতা ও আতিথেয়তায়! তিনি নিজে উপস্থিত থেকে আমাদের সব তত্তাবধান করলেন! অনেক উন্নত দেশে এখনো ভ্যাকসিন যায়নি অথচ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে গেছে। করোনা মোকাবিলা সত্যিই শেখ হাসিনা সরকারের অনন্য কৃতিত্ব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী!

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১