আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ২:২৫ অপরাহ্ণ




সাইমন-মাহি জুটির ‘আনন্দ অশ্রু’

বিনোদন ডেস্ক :

সাইমন-মাহি জুটির ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ের সমাপ্তি টানা হলো কিশোরগঞ্জে। গল্পের প্রয়োজনে কিশোরগঞ্জে ছবির শুটিং করা হয় বলে জানান পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবির মান ধরে রাখতে এবং গল্পকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘জান্নাত’ ছবির টিম নিয়ে তিনি সেখানে কাজ করেছেন। কিশোরগঞ্জের সন্তান অভিনেতা সাইমন এই প্রথম নিজ জেলায় কোনো ছবির শুটিং করলেন।

‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে তাকে এক কৃষকের বেশে দেখা গেছে। যেখানে তিনি লুঙ্গি কাচা মেরে, মাথায় লাল গামছা বেঁধে জমিতে ধানের চারা রোপণ করছেন। তার সঙ্গে অভিনেত্রী মাহিও ধানের চারা রোপণ করছেন। গ্রামের হাজার হাজার মানুষ শুটিং দেখতে ভিড় জমিয়েছেন এবং সাইমন-মাহির সঙ্গে ছবি তুলেছেন। ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’। ওই সময়ে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এবার একই নাম নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক সাইমন-মাহিকে নিয়ে নির্মাণ করছেন ‘আনন্দ অশ্রু’ ছবিটি।

পরিচালক জানান, যত দ্রুত সম্ভব এর এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ শেষ করে পহেলা বৈশাখে ‘আনন্দ অশ্রু’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০