আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২১, ১:০৪ অপরাহ্ণ




মোংলায় বিএনপির মেয়রসহ ১৩ প্রার্থীর ভোটবর্জন

বাহাদুর ডেস্ক :

ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের বাধাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বাগেরহাটের মোংলা পৌরসভায় বিএনপির মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টায় ভোটবর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

পৌর শহরের মাদ্রাসা রোডে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে নেয় আওয়ামী সমর্থকরা। তারা ভোটারদেরকে প্রকাশ্যে ভোট দিতে এবং সাধারণ ভোটারদেরকে বাধা দিতে থাকে।  এ ছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করে বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসক্লাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্ছিত করা হয়েছে।

এ সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।  ভোটের আগের দিন রাতভর তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি সমর্থিত অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১