আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৪, ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ




দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সচিবালয় ঘেরাও: নুর

বাহাদুর ডেস্ক :

দ্রব্যমূল্য বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না অভিযোগ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা বিদেশে টাকা পাচার করছে, তারাই সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে।

দেশে পেঁয়াজের ভরা মৌসুমেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন। এটা করতে সরকার ব্যর্থ হলে সচিবালয় ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে সরকারকে এ হুঁশিয়ারি দেন তিনি। নুরের সহযোগী সংগঠন ‘যুব অধিকার পরিষদ’ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুনতাসির রহমান, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আবদুর রহমান খান প্রমুখ। এছাড়া সমাবেশে যুব পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরকার দিনবদলের সনদ নামে ভাওতাবাজির ইশতেহার দিয়েছিল মন্তব্য করে নুর বলেন, ‘দশ টাকার চাল এখন ৭০ টাকায় খেতে হচ্ছে। পাঁচ টাকার লবণ এখন বত্রিশ টাকায় খেতে হচ্ছে। ভাওতাবাজির নামে ৪৯ বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভোটারবিহীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ সব জায়গায় দলীয়করণের মাধ্যমে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। ফলে সমাজে গুম-খুন-ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণের আইন মৃত্যুদণ্ড করা হয়েছে। কিন্তু ধর্ষণ কমছে না। শুধু আইন করলে তো হবে, আইনের প্রয়োগ করতে হবে।’

বড় বড় টাকা পাচারকারীরা আলোচনায় আসছে না উল্লেখ করে নুর বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, ২৫৩টি পরিবার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এরাই টাকা পাচার করছে, এরাই সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কেন সরকার ব্যবস্থা নিতে পারছে না? কেননা তারা সরকারেরই লোক।’

সমাবেশের শুরু থেকে সেখানে শতাধিক পুলিশ মোতায়ন ছিল। পুলিশের উপস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কোনো সরকারবিরোধী রাজনৈতিক প্রোগ্রাম করতে আসিনি। আমরা এসেছি দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতে। কিন্তু এখানে এত পুলিশের ভিড় কেন?’

সমাবেশ শেষে মিছিল করতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। পরে পুলিশের জেরার মুখে স্থান ত্যাগ করেন সমাবেশকারীরা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১