আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২১, ১:০৫ অপরাহ্ণ




অনিয়ম হলে বিএনপি-জামায়াতের প্রার্থীদের সঙ্গে নিয়ে ভোট বয়কট: কাদের মির্জা

বাহাদুর ডেস্ক :

শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা।

তিনি বলেছেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করব। বিএনপি-জামায়াত প্রার্থীরা নির্বাচনের মাঝপথে বর্জন করে, এটি তাদের রাজনৈতিক সংস্কৃতি। আমি এখানকার বিএনপির মেয়র প্রার্থী আমার মামা কামাল উদ্দিন চৌধুরী এবং জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফকে বলব– কোথাও অনিয়ম হলে তা যদি সত্য হয়, আমিসহ আপনাদের নিয়ে একযোগে নির্বাচন বর্জন করব। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা কেউ যেন কোনো অনিয়ম না করে, টিপাটিপি করে কোনো মার্কায় অনৈতিকভাবে ভোট না দেয়, আমার অনুরোধ তারাও যেন নিরপেক্ষ নির্বাচন করায় সহযোগিতা করেন।

সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালি চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, আজ (সোমবার) সকালে এক পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী (নাম উল্লেখ করেননি) আমাকে ফোন করে বলেন, আপনার এলাকায় অন্যান্য দলের মেয়র প্রার্থীরা স্বাধীনভাবে ভোট করছেন, আমি তো বাড়ি থেকে বের হতে পারছেন না।

স্থানীয় সংসদ সদস্য একরাম চৌধুরীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বসুরহাট বাজারের ব্যবসায়ীরা আমাকে সহযোগিতা করলে, আমি বসুরহাট পৌরসভাকে সিঙ্গাপুরের শহরে পরিণত করব। এমপি একরাম চৌধুরীর বাড়িতে তার ছেলে (সাবাব চৌধুরী) এবং কুলাঙ্গার এক সাবেক উপজেলা চেয়ারম্যান (মিজানুর রহমান বাদল) কোম্পানীগঞ্জে অস্ত্র পাঠিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। আমি প্রশাসনকে এসব বিষয়ে জানিয়েছি।

কাদের মির্জা বলেন, নির্বাচন কেন্দ্র করে যদি এখানে কোনো লাশ পড়ে, কোনো মায়ের বুক খালি হয়, কারও বাড়িঘর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়, ভোটডাকাতি বা নির্বাচনী প্রহসন হয়- তা হলে এসব কিছুর দায়দায়িত্ব নোয়াখালীর ডিসি-এসপি ও নির্বাচন অফিসারকে নিতে হবে। এ দায় আমাদের এলাকার নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এবং আমাদের নেতা মন্ত্রী (ওবায়দুল কাদের) এড়াতে পারবেন না।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১