আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১০, ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ




২০৩০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : হানিফ

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্ম ঐক্যজোট আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,২০৩০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।দেশে দুর্নীতি কিছুটা আছে। তবে সরকার তা কঠোরভাবে দমন করতে ব্যবস্থা নিচ্ছে।

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কথায় কথায় দুর্নীতির কথা বলেন। দুর্নীতি সারা পৃথিবীতেই কম বেশি আছে। আমাদের এখানেও যে নেই সেটা আমরা বলব না। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আপনাদের সময় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন বানিয়ে আপনাদের নেতা তারেক রহমান কমিশন বাণিজ্য করেছেন। আপনারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা সরকারের উন্নয়নের সমালোচনা করছেন। বিএনপি নেতারা পদের লোভে স্বাধীনতা যুদ্ধ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন হানিফ।

বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যার দিনে কেক কেটে তার উপর প্রতিশোধ নিচ্ছেন।

অনুষ্ঠানে সাবেক আ. লীগ উপ কমিটির সদস্য ব্যারিষ্টার জাকির আহমেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জয়ন্ত আচার্যের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেবনাথ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রুহুল আমীন রুহুল এমপি, দক্ষিন আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুর নবীর সাগর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম শরিফুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও দিল্লিতে নব নিযুক্ত প্রেস মিনিষস্টার শাবান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও যুব লীগের সদস্য মানিক লাল ঘোষ, আ.লীগের  উপ কমিটির সদস্য ও ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি হুমায়উন কবির, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি ফয়েজ উল্লা, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু দু:স্থ কল্যান পরিষদের সভপতি মো: মাহাবুব প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১