আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২, ২০২১, ৬:০০ অপরাহ্ণ




শাহরুখ বললেন, এ বছর দেখা হচ্ছে

বিনোদন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ‘জিরো’। ছবিটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায়। ব্যবসা করতে পারেনি ছবিটি। ছবিটি মুক্তির পর মাঝের এ দুই বছর বড় পর্দায় দেখা নেই এ তারকার। কিন্তু বলিউড এ বাদশাহকে দেখার জন্য উদগ্রীব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করলেই মন্তব্যের ঘরে দেখা যায় ভক্তদের নতুন ছবি নিয়ে আসার আকুলতা।

ভক্তদের ভক্তদের সে আকুলতা অনুভব করেন শাহরুখ। তাই নতুন বছরের শুরুতেই  এক ভিডিও বর্তার মাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলেন সুখবর। জানালেন,’২০২১ সালে বড়পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে।’

ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বলতে গেলে এখন ৫৫ বছর বয়সী এই তারকার ভক্তরা তাকে বড়পর্দায় দেখার দিন গুনছেন।

শোনা যাচ্ছে, গত নভেম্বরে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান।

সম্প্রতি মুম্বাইয়ের যশরাজ স্টুডিওর সামনে এক ভিন্ন লুকে দেখা গেছে শাহরুখ খানকে। এরপরই গুঞ্জন শুরু হয় শাহরুখ ইতিমধ্যে তার নতুন ছবিটির শুটিং করে দিয়েছেন। যদিও বা এ বিষয়টি নিয়ে যশরাজ ফিল্মস বা শাহরুখের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০