আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ




বিজয়ের হাসি

বাহাদুর ডেস্ক:

আহসান। তার নামের অর্থ যেমন সবচেয়ে সুন্দর, মানুষ হিসেবেও সে সুন্দর। তার কিশোর মনে যেন লকলকিয়ে বেড়ে উঠছে এক পবিত্রতার সবুজ চারা। তার এ ভালো হওয়াটা যেন অনেকের কাছেই ভালো লাগে না। এমনকি সহপাঠীদের কাছেও! ক্লাসে, ক্লাসের বাইরে যখন তখন তাকে নিয়ে হাসির রোল ওঠে। নানা উপনামে ডাকা হয় তাকে। নানা অঙ্গভঙ্গি আহত করে তাকে। দু’চোখ বেয়ে শুধু অশ্রু ঝরানো ছাড়া আর যেন কিছুই করার নেই তার। তার অপরাধ? সে কেন অন্য সবার মতো নয়! উচ্ছৃঙ্খল নয়! সে কেন সবাইকে সালাম দেয়! সালাত আদায় করে! বড়দের সম্মান করে!

একদিন বাবাকে বলল সব। বাবা বললেন, তোমাকে কুরআন থেকে কিছু আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছি। দেখ, তোমার সাথে মিলে যায় কি-না।

“যারা অপরাধী, তারা মুমিনদের নিয়ে হাসাহাসি করতো। তারা যখন তাদের কাছ দিয়ে গমন করতো, তখন পরস্পর চোখ টিপে ইশারা করতো। যখন তারা নিজ পরিবার-পরিজনের কাছে ফিরতো, তখনও উপহাসরত অবস্থায়ই ফিরতো। আর যখন মুমিনদের দেখতে পেত, তখন বলত- এরা তো পথভ্রষ্ট! অথচ এই অপরাধীদের মুমিনদের অভিভাবকরূপে পাঠানো হয়নি।” (সূরা মুতাফফিফিন : ২৯-৩৩)

আহসান আশ্চর্য হয়ে বলল, এখানে তো আমার কথাই বলা হচ্ছে! বাবা বললেন, তা হলে শোনো এরপর আল্লাহ কী বলেছেন- “আজ (আখিরাতে) যারা মুমিন, তারা অবিশ্বাসীদের নিয়ে হাসাহাসি করছে। আর তারা সুসজ্জিত আসনে বসে ওদের পরিণতি অবলোকন করছে। কি, অবিশ্বাসীরা তাদের কৃতকর্মের প্রতিফল পেয়েছে তো?” (সূরা মুতাফফিফিন : ৩৪-৩৬)

বাবা বললেন, দেখলে তো? তোমাকে নিয়ে এ পৃথিবী উপহাসে হেসে উঠুক, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। শেষ হাসিটা মুমিনদেরই। আখিরাতে মুমিনরাই হাসবে বিজয়ের হাসি। তবে, তোমার সহপাঠী বন্ধুদের সত্য পথের দাওয়াত দিতেও ভুলো না যেন!

আহসান অনুভব করল, তার বুকের ওপর চেপে থাকা কষ্টের পাহাড়টা যেন সরে যাচ্ছে ক্রমাগত। আলহামদুলিল্লাহ!

বাহাদুর.কম/এএ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০