আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৩, ২০২০, ৮:১০ অপরাহ্ণ




বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে নতুন বই দেয়া হবে

বাহাদুর ডেস্ক :

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন বছরে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ১২ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে। বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হবে।

বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট নতুন ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিকের শিশুরা পাবে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি আমার বই নামক বইটি।

প্রাথমিকের (১ম-৫ম শ্রেণি) বাংলা ভার্সনে ৪৮ লাখ ১৫ হাজার ৪৩০ কপি বই, ইংরেজি ভার্সনে ৬ হাজার ৮৭৬ কপি এবং প্রাথমিক স্তরের বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম-নৈতিক শিক্ষা বিষয়ে ৯০১ কপি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও শুধু প্রাক-প্রাথমিকের আমার বইয়ের পাশাপাশি ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি অনুশীলন খাতা ক্ষুদে শিশুদের মাঝে প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে বরিশালে স্বল্পপরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ২০২১ সালের শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হবে। তবে শিশুদের বিদ্যালয়ে সমাগম না করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা অনুযায়ী এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হবে।

ইতিমধ্যে বরিশাল বিভাগের জন্য বরাদ্দকৃত বই জেলা-উপজেলা এবং ক্লাস্টার অনুয়ায়ী স্ব-স্ব বিদ্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান এই সহকারী পরিচালক।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০