আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২০, ৫:২৬ অপরাহ্ণ




সীমান্ত এলাকা বধ্যভূমিতে পরিণত হয়েছে: রিজভী

বাহাদুর ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ভয়ঙ্কর বধ্যভূমিতে পরিণত হয়েছে। ভোটারবিহীন সরকারের নতজানু পরররাষ্ট্র নীতির কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমান্ত।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যার প্রতিবাদে দলটির ঘোষিত কর্মসূচির একদিন আগে তিনি এসব অভিযোগ করেন।

সোমবার সারা দেশে জেলা ও মহানগর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবেন। গত সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে। কিন্তু সীমান্তে বাংলাদেশিদেরকে পাইকারি হারে খুন করে যাবে, অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার বরং বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বৈধ্যতা দিচ্ছে। এই সরকারের গত ১২ বছরে প্রায় সাড়ে ৫‘শ বাংলাদেশীকে সীমান্তে হত্যা করেছে বিএসএফ। এই করোনার মধ্যেও গত এক বছরে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীবাহিনীর হাতে খুন হয়েছে ৪৫ জন বাংলাদেশী।

পররাষ্ট্র মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যখন ‘বন্ধনে সোনালি অধ্যায়’ রচনা করতে ভার্চুয়াল আলোচনায় ব্যস্ত ছিলেন তখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলিতে নিহত যুবক জাহিদুল ইসলামের লাশ পড়েছিল কাঁটাতারের নিচে। সামিট পরবর্তি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ী অবৈধভাবে সীমান্তের ওপারে যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে। তখন ভারত বাধ্য হয়ে ভয়ে ওদের গুলি করে। সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা উল্টো এই সরকার বাংলাদেশের মানুষদেরকে হত্যা করারই ন্যায্যতা দান করছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব ও নির্বাহী সদস্য শেখ রবিউল আলম রবি উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১