আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ




দর্শকপ্রিয়তা পেয়েছে আলাদিন

বাহাদুর ডেস্ক :

অগণিত মানুষের শৈশবের জাদুকরী নায়ক আলাদিন। তার আশ্চর্য প্রদীপের গল্পে কৌতূহল নেই এমন মানুষ কমই পাওয়া যাবে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত বাংলায় ডাবিং করা টিভি সিরিয়াল ‘আলাদিন’ কিছু দিন আগে থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

এরই মধ্যে সিরিয়ালটি দর্শকের ভালোলাগায় স্থান করে নিয়েছে। এটি প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

বাগদাদের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচেয়ে বড় স্বপ্ন হলো– বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা।

ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিল সে। দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। দৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে?

এই প্রদীপের ক্ষমতা দিয়ে কীভাবে সে শত্রুদের মোকাবেলা করে, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়– এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ।
এমনটাই জনিয়েছে মাছরাঙা টেলিভিশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রিয়াদ শিমুল।

তিনি বলেন, ‘এই নাটকটি প্রচারে আসার অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে, যা আমাদের জন্য স্বস্তির একটি খবর। আশা করছি এখনকার মতো আগামী দিনেও এটি দর্শকের ভালোলাগা নিয়েই প্রচার হবে।’

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০