আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ




স্বনির্ভর জাতি গঠনে নারীর ক্ষমতায়ন জরুরি : স্পিকার

সংসদ প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বনির্ভর জাতি গঠনে নারীর ক্ষমতায়ন জরুরি।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

যুগোপযোগী ও মনোমুগ্ধকর এমন একটি সমাবেশ ও আনন্দমেলা আয়োজনের জন্য স্পিকার পুলিশ নারী কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান।

স্পিকার বলেন, তৃণমূলে নারী ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব। পরিবারের কেন্দ্রে থেকে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বনির্ভর নারী গঠনে পুনাক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে যা প্রশংসনীয়।

তিনি বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে পুনাক সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নব ক্ষেত্রসমূহে নব উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নিজস্ব প্রচেষ্টায় সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে অর্জিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

পরে স্পিকার কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান করেন এবং পুনাকের স্টল পরিদর্শন করেন।

পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম লুৎফুল তাহমিনা খান, বিজিএমই-এর সভাপতি ড. রুবানা হক।

অনুষ্ঠানে শিরীন ইসলাম, তুহিন সালামসহ পুনাকের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ের নারী সদস্য, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০