আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২০, ১১:৪৫ অপরাহ্ণ




গৌরীপুরে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক হাজী শামছুল হক আর নেই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাজী শামছুল হক (৭৩) বৃহস্পতিবার (১০ ডিসেম্বর/২০২০ ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। তিনি নহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাবেক সহসভাপতি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যু স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, গৌরীপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি শামছুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মোঃ ছাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান অনুরূপ শোকবার্তা প্রেরণ করেন।
শুক্রবার (১১ ডিসেম্বর/২০২০) সকাল ১১টায় মরহুমের নামাজের জানাযা নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে ও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।


জানাযা পূর্ব আলোনাচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি শামছুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, বিএসসি, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাই খান পাঠান, বর্তমান সভাপতি মোঃ ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদউল্লাহ, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ, প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট মোঃ কাজল মিয়া, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, মরহুমের পুত্র মোঃ সেলিম মিয়া প্রমুখ। মরহুমের মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন সংগঠন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১