আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২০, ১:০৫ অপরাহ্ণ




ট্রাম্পকে ফোন করে পাশে থাকার আশ্বাস মোদির

বাহাদুর ডেস্ক :

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হুমকি-পাল্টা হুমকির মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দিলেন, আগের মতোই একসঙ্গে কাজ করতে চান তিনি। দুই দেশ একসঙ্গে পাশাপাশি থেকে কাজ করবে। খবর ইন্ডিয়া টুডের

মঙ্গলবার সকালে ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, ‘‌ট্রাম্প এবং তার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।’

সেই সঙ্গে মোদি আরও বলেছেন, ভারত–মার্কিন সম্পর্ক এখন ক্রমে মজবুত থেকে আরও মজবুত হচ্ছে।‌

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিভিন্ন ইস্যুতে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। পাশাপাশি মোদি এবং ভারতবাসীকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তবে সন্ত্রাসবাদ, পাকিস্তান বা ইরান–মার্কিন সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০