আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:২৭ অপরাহ্ণ




‘এসো বন্ধু বিজয়ের পতাকাতলে-মাদক ধ্বংস করি সমূলে’

মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর/১৯) ‘এসো বন্ধু বিজয়ের পতাকাতলে-মাদক ধ্বংস করি সমূলে’ শ্লোগানে বিশাল মাদক বিরোধী প্রচারাভিযান প্রেসকাব চত্বর থেকে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা ও কলেজ স্বজনের সভাপতি আল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিঞা, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রতন সরকার, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ সেলিম, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, পান্ডা সুজ কোম্পানী মার্কেটিং ব্যবস্থাপক শাহিন মাসুদ, উপজেলা স্বজনের সহসভাপতি মাহফুজুল হক, শামীমা খানম মীনা, ডাচবাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক অমল চন্দ্র দাস, প্রতিভা মডেল স্কুলের পরিচালক আনোয়ার হোসেন চন্দন, কণিকা একাডেমির পরিচালক সমীরণ দেবনাথ, গৌরীপুর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক চায়না রানী সরকার প্রমুখ।
মাদকবিরোধী প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিঞা বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি সে শুধু নিজে নয়, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে। রাষ্ট্রের উন্নয়ন বাঁধাগ্রস্থ করে। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে সহযোগিতা করুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন, যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত চলছে। ৭১’রে শত্রুুর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিলো। আজকের যুদ্ধ মাদকের বিরুদ্ধে। যুব সমাজকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। স্বজনদের মতো মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১