স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর/২০২০) পৌর মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্মরণসভা প্রতিবাদ সভায় রূপ নিলো। শুভ্র’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ কৃষক লীগ গৌরীপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। (বিস্তারিত আসছে)।