আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ৯:১১ অপরাহ্ণ




গৌরীপুরে শুভ্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডে প্রতিবাদে উত্তাল পুরো শহর। শুভ্র’র হত্যাকাণ্ডের ঘটনায় ৫ম দিন বুধবারেও আন্দোলন ছিলো অব্যাহত।
বিকালে পুরাতন সোনালি ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক ছাত্রলীগ ফোরাম। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছায়েদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান। হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সহসভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সরোয়ার সজির, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক বিল্লাহ হোসেন, সাবেক ভিপি আব্দুল আউয়াল, আবুল কালাম আজাদ, হাবিব উল্লাহ হাবিব, মাহফুজ উল্লাহ, মাহবুবুর রহমান শাহীন, নিহতের চাচা আসেকুর রহমান বাচ্চু, সাদেকুর রহমান সেলিম, ছাত্রলীগ নেতা নাজমুল হক কাশেম, মাহবুবুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক জিএস মজিবুর রহমান, মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপাতি একরাম হোসেন খান মামুন, মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সরকার রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজাদ রিগান, ছাত্রলীগ নেতা পাভেল মিয়া প্রমুখ। এছাড়াও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
উল্লেখ্য যে, গৌরীপুর পৌরসভার পানমহালে পৌর মেয়র প্রার্থী হিসাবে গত শনিবার (১৭ অক্টোবর/২০২০) রাত ১০টার দিকে গণসংযোগ শেষে আব্দুর রহিমের দোকানে নির্বাচনী আলাপচারিতার সময় অতিরিক্ত হামলা চালিয়ে মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার দুই কর্মী আহত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১