আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৮, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে সন্ত্রাসী হামলায় মেয়র প্রার্থী শুভ্রকে কুপিয়ে হত্যা ॥ রিয়াদ চেয়ারম্যানসহ গ্রেফতার-৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পানমহালে গণসংযোগকালে শনিবার (১৭ অক্টোবর/২০২০) সন্ত্রাসী হামলায় নিহত হন মাসুদুর রহমান শুভ্র। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান। হামলায় গুরুত্বর আহত অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র (একাংশের) যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদকে রোববার ভোরে তারাকান্দা উপজেলার হারিগাছা এলাকা থেকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। এছাড়াও মইলাকান্দার কাউরাট এলাকা থেকে জাহাঙ্গীর আলম, রাসেলসহ ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।
হত্যাকাণ্ডেজড়িতদের ফাাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে গৌরীপুর থানা ঘেরাও করে হত্যাকারীদের বিচারের দাবি জানায়। বিক্ষুব্দ জনতা গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নিজ বাসাবাড়ি, ব্যবসার প্রতিষ্ঠান, তার ভাই সৈয়দ তৌফিকুল ইসলামের বাড়ি, মেয়রের ছোট ভাই সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলের ফার্ণিচারের দোকান, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও তার ভাই মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তাদের আত্মীয়স্বজনের বাড়িতে অভিযোগ সংযোগ, ভাংচুর করেছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ রফিকুল ইসলাম ও প্রতিবেশী আনোয়ার হোসেন চন্দনের বাসা-বাড়িতেও হামলা ও ভাংচুর চালায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকী। ঘটনাস্থলে উপস্থিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আশ^স্ত করেন।
প্রত্যক্ষদর্শী ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের হামিদুর রহমানের পুত্র শামীম আহাম্মেদ (৩৭) জানান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ১নং মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের নেতৃত্বে এ হামলা হয়েছে। তিনি আরো জানান, পান মহালের আব্দুর রহিমের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্রসহ তারা ৪/৫জন চা খাচ্ছিলেন। এ সময় দু’টি সিএনজি দিয়ে ৮/১০নামে সঙ্গে রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানও নামে। হঠাৎ করে দু’জন তাকেও কুপ দিতে আসে। সে সরে যাওয়ায় চায়ের দোকানের খুঁটির বাঁশ কেটে গেছে। পরবর্তীতে চিৎকার দিলে এ দু’জন দৌড়ে পালিয়ে যায়। অন্যরা মাসুদুর রহমান শুভ্র’র ওপর আক্রমণ চালায়। শুভ্র বাঁচার জন্য দৌড়ে মসল্লা মহালের সুমিত্রা মেডিকেল হলের সামনে যেতেই এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। শুভ্র’র সঙ্গে থাকা আল আমিন ও জাহাঙ্গীরকেও কুপিয়ে গুরুত্বর জখম করে।
আহত ৩জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়ে ছিলো গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ দীপঙ্কর চক্রবর্তী। সুমিত্রা মেডিকেল হলের মালিক নৃপেন্দ্র চন্দ্র বিশ^াস জানান, শুভ্রকে তাড়া করে দু’দিক থেকে ৩জন আসে। শুভ্র দোকানে এসে পড়ে যায়। আশপাশের লোকজন বেঞ্চ দিয়ে ফেরানোর চেষ্টা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান শুভ্র মৃত্যুবরণ করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১