আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১:৩৬ অপরাহ্ণ




ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

বাহাদুর ডেস্ক :

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন সেনাদের হামলায় নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের মাথার বিনিময়ে বড় অংকের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়, সোলাইমানির জানাজায় লাখ লাখ ইরানি রাস্তায় জড়ো হয়েছিল। সেময় বিক্ষুব্ধ এক ব্যক্তি ট্রামের মাথার মূল্য ঘোষণা করেন।

তার এই ঘোষণাটি ইরানের টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়।

তিনি বলেন, ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮ কোটি ডলার দেয়া হবে।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

ইতিমধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সীমা আর মেনে চলবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান।

রোববার এক বিবৃতিতে দেশটি বলেছে, তারা আর ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সীমা মেনে চলবে না। পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা ও উন্নয়নের কাজে আর কোনো সীমাবদ্ধতা তারা রাখবে না।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০