আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৩, ২০২০, ৭:০৬ অপরাহ্ণ




আনুশকা বিরাটের স্ত্রী নন!

বাহাদুর ডেস্ক :

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন বছর তিনেক আগে। অথচ সম্প্রতি এই আনুশকাকে মাথা চক্কর দেয়া তথ্য দিচ্ছে গুগল। গুগল বলছে, আনুশকা বিরাটের স্ত্রী নন, তিনি আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের স্ত্রী!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে গিয়ে যদি কেউ সার্চ করেন- রশিদ খানের স্ত্রী কে? তাহলেই জ্বলজ্বল করবে হাসিমুখে আনুশকার ছবি ও নাম!

বিষয়টি হাসির কাণ্ড হলেই এমনটি দেখাচ্ছে গুগল। তবে কোনও কারণ ছাড়া এমন বিভ্রান্তিকর তথ্য দেয়নি গুগল। মূলত কিছুদিন আগেই রশিদ খানকে জিজ্ঞাসা করা হয় প্রিয় বলিউড অভিনেত্রী কে? রশিদ খানের জবাব ছিল আনুশকা শর্মা এবং প্রীতি জিনতা। এর পরেই সেই খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, এবং গুগল নিউজেও ট্রেন্ড করতে থাকে।

এরপর বহু জায়গায় একসঙ্গে মেনশন করা হয় রশিদ ও আনুশকার নাম। বিরাট পত্নীর নামের সঙ্গে রশিদের নাম জুড়ে দেন তার ভক্তরা, এর জেরেই গুগল এলগোরিদমের এই সমস্যা, মানে যাকে বলে ‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’ চড়িয়ে দেওয়া।

এদিকে রশিদ খান এখনও অবিবাহিত। মাত্র ২২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ক’দিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ জিতলে তবেই বিয়ের আসরে বসে ‘কবুল হ্যায়’ উচ্চারণ করবেন তিনি, অন্যথায় নয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০