আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ




দীপিকার বিরুদ্ধে স্ক্রিপ্ট চুরির অভিযোগ!

বিনোদন ডেস্ক :

বর্তমানে ‘ছপাক’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়–কোন। সম্প্রতি সিনেমাটির এক সংবাদ সম্মেলনও করা হয়েছে। সে সম্মেলনে হাজির হয়েছিলেন যার জীবনকাহিনী নিয়ে নির্মিত এই সিনেমা সেই এসিড আক্রান্ত লক্ষ্নী আগরওয়ালও। মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন ‘ছপাক’ তখনই সিনেমার স্ক্রিপ্ট চুরির অভিযোগ উঠল। গত শনিবার প্রযোজক রাকেশ ভারতী দীপিকা ও সিনেমার নির্মাতা মেঘনা গুলজারের নামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে স্ক্রিপ্ট চুরির অভিযোগ করেছেন।

রাকেশ জানান, তিনি ও তার ছেলে এসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে একটি সিনেমার পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ‘ব্যাক ডে’ এই সিনেমার রেজিস্ট্রেশনও করেন তারা। সিনেমা নিয়ে কথা বলেছিলেন ঐশ্বরিয়া রাই, কঙ্গনা রানাওয়াত ও ফক্স স্টার স্টুডিওজের সঙ্গে। রাকেশ দাবি করেন, ফক্স স্টার স্টুডিওজের অফিসে তিনি স্ক্রিপ্টটি জমা দিয়েছিলেন। সেখান থেকেই কেউ স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করে ‘ছপাক’ নামে বিক্রি করে দেয়।

বলিউডে এখন আলোচনা-সমালোচনা চলছে ‘ছপাক’ সিনোমার চুরির বিষয়টি নিয়ে। তবে দীপিকা ও ছপাকের টিমের কেউই এ বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০