আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ




মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস

বাহাদুর ডেস্ক :

মার্কিন সৈন্যসহ সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশেটির পার্লামেন্টে পাস হয়েছে।

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের কয়েকদিনই পরই ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব পাস হলো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কারণেই যাতে বিদেশি সৈন্যরা ইরাকের স্থল, জল ও আকাশসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় ওই প্রস্তাবে।

এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ঘোষণা করেছে, মার্কিন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার স্বার্থে তারা ইরাকে আইএস-এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে।

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সৈন্য রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।

ইরাকি এমপিদের প্রস্তাবের ওপর পার্লামেন্টে বিতর্ক শুরুর আগে ইরাকের অস্থায়ী প্রধানমন্ত্রী আদের আব্দুল মাহদি বলেন, যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিৎ।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতিরে’ ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন।

মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহানদিসও নিহত হন, যা ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে।

জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর হুমকি তৈরি হওয়ায়, মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০