আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২০, ১০:২২ পূর্বাহ্ণ




মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, চিন্তিত আমেরিকা

বাহাদুর ডেস্ক :

ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। চরমে উঠল আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যেকোনও মুহূর্তে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। কেননা, এরই মধ্যে ইরাকে আমেরিকার স্থাপনার ওপর একের পর এক প্রত্যাঘাত করছে ইরান এয়ারফোর্স।

জানা গেছে, মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান। ইরাকের মসুলে আল-কিন্দি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বিমান বাহিনী। এই ঘাঁটিতে বহু মার্কিন সেনা ছিলেন। এমনকি রাখা রয়েছে বহু যুদ্ধাস্ত্রও। আর সে কারণে এই ঘাঁটিকেই টার্গেট করেছে ইরান এয়ারফোর্স। গত কয়েক ঘণ্টায় মোট তিনবার অতর্কিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইরান। খবর জেরুজালেম পোস্ট, জিউশ প্রেস, মিলিটারি টাইমস ও আল-আরাবিয়ার।

জানা গেছে, ইরাকে অন্যতম এই শক্তিশালী মার্কিন ঘাঁটি মসুলে। আর সেটি হামলার পর দাউ দাউ করে জ্বলছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে এই হামলায় বহু মার্কিন সেনার মৃত্যু ঘটতে পারে। ক্ষয়ক্ষতির খবরও এখনও তেমনটা জানা যাচ্ছে না। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই পরপর মার্কিন বাহিনীর ওপর দুটি হামলা চালায় ইরান এয়ারফোর্স।

শনিবার ইরাকের গ্রিন জোনে মিসাইল হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরপর দুটি মিসাইল এসে পড়ে মার্কিন দূতাবাসের কাছেই। সঙ্গে সঙ্গে বেজে ওঠে সাইরেন। সতর্ক করা হয় মার্কিন কূটনীতিক ও সেনাদের।

উল্লেখ্য, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের পর পাল্টা আক্রমণের আশঙ্কা করে ইরাকে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে আমেরিকা।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০