গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে স্কাউট ও বিডি ক্লিন’র যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর/২০২০) ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, ময়না-আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিন ব্যবহারে এগিয়ে আসুন’ এই শ্লোগানে কর্মসূচীর উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান। পরিচ্ছন্ন দেশ গড়ার অঙ্গিকারে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা স্কাউট সম্পাদক আহাম্মদ হোসেন, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, স্কাউটের ইউনিট লিডার মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, উডব্লেজার নয়ন কুমার দাস, বিডি ক্লিন গৌরীপুরে শাহাদাত আলম, রবিউল কাউসার জয়, মালবিকা সুপ্তি, নাসরিন মনি, সুমাইয়া উর্মি, সাব্বির খান, মাহফুজুর রহমান শিবলী, মোঃ আল রাজিন প্রমুখ। বিডি ক্লিন গৌরীপুরে শাহাদাত আলম জানান, প্রতি সপ্তাহের শুক্রবার পরিচ্ছন্ন ডে ঘোষণা করা হয়েছে। প্রতি সপ্তাহে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সর্বসাধারণকে সচেতনতা সৃষ্টি লক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।