আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২০, ৮:৫৮ অপরাহ্ণ




একাদশ শ্রেণির অনলাইন ক্লাস রোববার থেকে শুরু

বাহাদুর ডেস্ক :

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে। করোনার প্রভাবে দেশজুড়ে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, কলেজে ওঠার পর শিক্ষার্থীদের নতুন জীবন শুরু হয়। শুরু হয় নতুন ক্লাস। তবে করোনার কারণে এ বছর সরাসরি ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। তাই এ বিষয়ে অনলাইনে ক্লাস শুরুর জন্য কলেজ অধ্যক্ষসহ সংশ্নিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

তবে সারাদেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হলেও দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট নেটওয়ার্ক শক্তিশালী না হওয়ায় এ ধরনের ক্লাস চালিয়ে নেওয়া কঠিন হবে বলে অধ্যক্ষরা মনে করছেন।

জানা গেছে, রোববার সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন।

গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয় এ বছর। এজন্য ক্লাসও বিলম্বে শুরু হচ্ছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১