আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২০, ৫:৫৩ অপরাহ্ণ




করোনাযোদ্ধা সামীউল আলম লিটন করোনায় আক্রান্ত! দোয়া প্রার্থনা

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দুর্যোগকালীন ত্রাণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের কাছে ছুটে যান করোনাযোদ্ধা কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন। তিনি গত শুক্রবার কোভিড-১৯-এ আক্রান্ত হন। বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর/২০২) এ প্রতিনিধি’র মাধ্যমে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তিনি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ড. সামীউল আলম লিটন বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নেতৃত্বে ময়মনসিংহ অঞ্চল ও গৌরীপুরে কোভিড-১৯ দুর্যোগকালীন সময়ে কর্মহীন ও হতদরিদ্র মানুষের খাবার যোগান দিতে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে যান। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, সাবান, হেন্ডস্যানিটাইজার বিতরণ করেন। তিনি কৃষিবিদ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
ড. সামীউল গত শুক্রবার কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সোমবার এ প্রতিনিধি’র মাধ্যমে সকলের নিকট দোয়া চেয়েছেন। ডৌহাখলা ইউনিয়নে তার আশুরোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার রোগমুক্তি কামনা দোয়া প্রার্থনা করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স এক বার্তায় তিনি সকলের নিকট দোয়া চান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১