আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২০, ৫:২৬ অপরাহ্ণ




ময়মনসিংহের র‌্যাবের অভিযানে চার জেএমবি সদস্য আটক ॥ উগ্রবাদি বই লিফলেট উদ্ধার

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের র‌্যাবের অভিযানে (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) জেএমবির চার সদস্যকে আটক করেছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। শনিবার মধ্যরাতে জেলার ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়ীয়া থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, তাদের একটি দল শনিবার মধ্যরাতে খবর পায়, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার জোরবাড়ীয়া গ্রামের জনৈক মোঃ আবুল হোসেন বুলবুলের বাড়ির ভেতরে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যগণ একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল রাতেই অভিযান পরিচালনা করে আবুল হোসেন বুলবুল, আক্কাছ আলী ও মোঃ হারুনকে আটক করে। তিনি আরো জানান, তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদীবই, লিফলেট এবং ল্যাপটপ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে ওসমান গনি মল্লিক নামে আরো একজনকে আটক করা হয়। তাদের বাড়ি জোরাবড়িয়া ও ফুলবাড়ীয়ায়।
আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনতো এবং এইসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করতো এবং মসজিদসহ বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক তালিম প্রদান করত এবং সংগঠনের জন্য নিয়মিতচাঁদা(ইয়ানত) উত্তোলন করে সংগঠনের তহবিল সংগ্রহে ভূমিকা রাখত। এই তহবিল তারা বর্তমানে যেসব জেএমবি সদস্য জেলে বন্দী আছে তাদের হাজত থেকে বের করে এনে নতুনভাবে নাশকতা কার্যক্রম শুরু করাসহ সংগঠনের অন্যান্য খরচ বহন করার কাজে ব্যবহার করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। আটককৃত জেএমবির সদস্যদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা করেছে র‌্যাব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১