আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২০, ৭:০১ অপরাহ্ণ




গৌরীপুরে অচিন মাছের সন্ধান-হ্যাচারীকে এক লাখ টাকা অর্থদণ্ড!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২০২০) বন্ধন মৎস্য হ্যাচারী এন্ড ফিসারিজে অচিন (অপরিচিত) মাছের সন্ধান পেয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অপরিচিত প্রজাতির মাছের প্রজনন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও হাসান মারুফ পরিচালিত আদালত ১লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোজাম্মেল হোসেন ভূঞাঁ জানান, হ্যাচারী আইনে বন্ধন মৎস্য হ্যাচারী এন্ড ফিসারিজের প্রজনন মাছের অনুমোদিত তালিকা রয়েছে। অপরিচিত (কোন প্রজাতি তা নির্ণয় করা সম্ভব হয়নি) অনুমোদন ব্যতিত প্রজাতির মাছের প্রজনন করায় এ অর্থদণ্ড করা হয়েছে। তিনি জানান, মাছটি গন্যিয়া মাছের মতো দেখতে, তবে মুখটা সরপুটি মাছের ন্যায়। মাছের শরীর গন্যিয়া মাছের রঙের আঁশযুক্ত। এ মাছটি মানুষের জন্য স্বাস্থ্যসম্মত কি-না তা জানা নেই। অনুমোদন ব্যতিত এ মাছের প্রজণন করায় হ্যাচারীর মালিক এ কে এম আমিনুল হককে ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও উৎপাদিত পোনা ভ্রাম্যমান আদালতের আদেশে ধ্বংস করা হয়। তিনি আরো জানান, মৎস্যবিভাগের তালিকাভুক্ত ও বাংলাদেশের চাষযোগ্য মাছের তালিকাতেও এ প্রজাতির মাছের সন্ধান মিলেনি।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও হাসান মারুফ মৎসখাদ্য ও পশুখাদ্য আইনে ডৌহাখলা বাজারের আব্দুল মোতালেবকে ৩হাজার টাকা, মো: ফজলুল হকে ১হাজার ৫শ টাকা, সিদ্দিকুর রহমানকে ২ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোঃ আলিফ মিয়াকে ৫শ টাকা, মোঃ মাহবুবুর রহমানকে ৫শ, টাকা জরিমানা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১