আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২০, ২:২৩ অপরাহ্ণ




কক্সবাজারের ৭ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

বাহাদুর ডেস্ক :

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর আরও সাত পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামকে সহকারী পুলিশ সুপার (পিটিসি) নোয়াখালী ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে কক্সবাজার জেলার সাত পুলিশ কর্মকর্তার একযোগে বদলির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া সম্প্রতি করোনা মহামারীতে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনের নানা উদ্যোগে তিনি কক্সবাজারের মানুষের মনে স্থান দখল করে নেন।

করোনা মহামারীর সময়ে সাধারণ মানুষের মধ্যে অন্ন-বস্ত্র ও আর্থিক সহযোগিতার জন্য সর্বপ্রথম তিনি উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি তহবিল গঠন করে সব শ্রেণির মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের বদলির বিষয়টি জানাজানি হলে তার কর্মকালীন ভালো কাজগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা আলোচনার ঝড় তোলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১