আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৯, ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ




সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক সুখন ॥ গৌরীপুরে মটরযান কর্মচারী ইউনিয়নের উৎসবমুখর নির্বাচন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের অধিনস্ত গৌরীপুর মটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচন শুক্রবার (১৮ সেপ্টেম্বর/২০২০) অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৪জনসহ ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ (দোয়াত কলম) ১৯০ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হাবিবুর রহমান (মটর সাইকেল) ১২৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শ্রী সুখন চন্দ্র সাহা (মাইক) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বদ্বি মোঃ নুরুল ইসলাম (মিনার) ১১২ ভোট পান।
দিনভর নির্বাচন উপলক্ষে ঢাক-ঢোল নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা জমে উঠে। দীর্ঘদিনপর উৎসবমুখর এক ভোটগ্রহণ অনুষ্ঠান উপভোগ করেন গৌরীপুরবাসী। শ্রমিকদের সঙ্গে নেচে-গেয়ে সাধারণ মানুষও ভোট উৎসবের আনন্দে অংশ নেন। নির্বাচনী এলাকার চা-দোকান ও বাসস্ট্যান্ড এলাকা জুড়ে হুমুহুমু শব্দে আর দফায় দফায় শ্রমিকদের শোডাউন নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন ছিলো।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৪৫৭জন। তাদের মধ্যে চালক ২৬৩জন ও সহকারী চালক ১৯৪জন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল আজিজ নির্বাচিত হয়। এছাড়াও কার্যকরী সভাপতি মোঃ একরাম হোসেন (মটর গাড়ির ব্যাটারী) ১৮৩ ভোট, সহসভাপতি পদে মোঃ ফারুক ফকির (দোয়েল পাখি) ২৩৩ ভোট, যুগ্ম সম্পাদক মোঃ মাহাবুর রহমান মামুন (কেঁচি) ১৮৮ ভোট, সহ-সম্পাদক পদে মোঃ নয়ন মিয়া (গাভী) প্রতিকে ২৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আকাশ মিয়া (সিলিং ফ্যান) প্রতিকে ২০১ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ কাঞ্চন মিয়া (বালতী) প্রতিকে ২৪৮ ভোট ও দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (হেজাকবাতি) প্রতিকে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার জীবন কুমার দে এ ফলাফল ঘোষণা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১